শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত মাদারীপুরে পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু মাদারীপুরে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৬ নিখোঁজের পরদিন মিলল বস্তাবন্দি মরদেহ: অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম: প্রতিমন্ত্রী ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ’ মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবচরে মাকে হত্যা, ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর অর্ধগলিত লাশ এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর বাংলাদেশের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বৈশ্বিক উৎসব

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ আসাদুল হক সনেট, সাধারণ সম্পাদক, রাজৈর প্রেসক্লাব

শেখ আসাদুল হক সনেট :

‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, সর্বজনীন পেনশন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (২৪ আগস্ট) মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি সমন্বিত অফিস ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

কর্মসূচির শুরুতে সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান ‘সর্বজনীন পেনশন মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন ব্যবস্থার গুরুত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম এবং পুলিশ সুপারের প্রতিনিধি বিমল চন্দ্র বর্মন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. জেসমিন আকতার বানু, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা