সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

শেখ সাজেদুল হক বোরাক, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সুবার্তা

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গত শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

এঘটনায় ​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কর্ণপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কালো রংয়ের প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে, এ সময় লাবিবা পরিবহনের চালক প্রাইভেট কারকে বাঁচাতে ডান দিকে মোচড় নিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা দুইটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।​ দুর্ঘটনাকালে বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

বাসটি গাছের সাথে ধাক্কা খাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন,তবে এ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।

​খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​এ বিষয়ে মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি উদ্ধারে কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা