সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

মনিরুল ইসলাম

মনিরুল ইসলামঃ

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার ইশুবপুর ইউনিয়নের শাখার পাড় গ্রামে প্রবাসী তানজিল মোল্লার জমিতে অবৈধভাবে ঘর তোলার চেষ্টায় বাধা দেওয়ায় তার স্ত্রী কাকলি আক্তার (৩০) ও চাচাতো ভাই ফেরদৌস মোল্লা (৫৫) কে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু কাজীর নির্দেশে এবং মামুন মোল্লার প্রত্যক্ষ মদদ ও হুকুমে মান্নান মোল্লা ও তার স্ত্রী কোহিনূর বেগম এবং তাদের অবিবাহিত ৬ মেয়েকে নিয়ে প্রবাসী তানজিল মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তানজিল মোল্লার বাড়ির টিনের বাউন্ডারি ভেঙ্গে ফেলে এবং ফলজ গাছ নষ্ট করে।

প্রবাসী তানজিল মোল্লা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে। এ সুযোগে তার আপন চাচা প্রতিবেশী মান্নান মোল্লা তার বাড়ির সামনের উঠানে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করেন। গত শনিবার (৩ অক্টোবর) সকালে প্রবাসী তানজিলের স্ত্রী কাকলি আক্তার এবং তার চাচাতো ভাই ফেরদৌস মোল্লা অবৈধভাবে ঘর তুলতে বাধা দিলে মান্নান মোল্লা ও তার স্ত্রী কোহিনূর বেগম এবং তাদের অবিবাহিত ৬ মেয়ে মিলে ক্ষিপ্ত হয়ে উঠে।

এক পর্যায়ে তারা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তানজিলের স্ত্রী এবং চাচাতো ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের লোহার রডের বেধড়ক পিটুনিতে কাকলি আক্তার ও ফেরদৌস মোল্লা গুরুতর আহত হন।

এ সময় কাকলি আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে মান্নান মোল্লা ও তার স্ত্রী কোহিনূর বেগম ঘটনাটি ধামাচাপা দিতে মিথ্যা অযুহাতে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী পরিবারটির অসহায়ত্বের সুযোগ নিয়ে মান্নান মোল্লা গংরা অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করেছিল। বাধা দেওয়ায় তারা একজন নারীকে এভাবে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটির বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা