সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

দীপ দাস

দীপ দাসঃ

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পংকজ মন্ডলের গীতাপাঠের মাধ্যমে।

সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুব উদ্দিন, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার এবং রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন ফকির প্রমুখ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন রাজৈর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শুম্ভ নাথ পান্ডে।

রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব ঘোষ, সদস্য সচিব সঞ্জীব দাস, কদমবাড়ি পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভাবেন সরকার, সদস্য সচিব সঞ্জিত বিশ্বাস, বাজিতপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অবনীভূষণ মন্ডল, আমগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে অধ্যাপক রসরাজ চৌধুরী, কবিরাজপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে মনিন্দ্র চন্দ্র দাস ও ঝুমুর মজুমদারসহ অনেকে।

উপজেলার ২৭০টি পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, চলতি বছর উপজেলার ২৭০টি পূজা ম-পের প্রতিটিতে সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে নেওয়া হয়েছে কঠোর ও ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

আইন-শৃংখলা ও সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পূজাম-প ও তার আশপাশের এলাকায় কোনো ধরনের অশ্লীল নৃত্য, মদ্যপান বা অপ্রীতিকর কর্মকা- বরদাশত করা হবে না। সেই সাথে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে ডিজে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ তাঁদের বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও সুশৃংখলভাবে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা