সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজৈরে অসহায় পরিবারের ঘর-বাড়ি ভাংচুর ও হামলা লুটপাট: আহত ৩

মোঃ ফিরোজ ঢালী

মোঃ ফিরোজ ঢালীঃ

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা অসহায় পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অদ্য ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমদস্তার গ্রামের বাসিন্দা বুলু চৌধুরী (৭০) গংদের সাথে প্রতিপক্ষের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভাড়া করা সন্ত্রাসী পশ্চিম রাজৈর গ্রামের নজরুল শেখের ছেলে মাজহারুল শেখ (৪০), মজুমদারকান্দি গ্রামের সাহেব আলী মাতুব্বরের ছেলে সুজন মাতুব্বর (৩৫) এবং আলমদস্তার গ্রামের আমজাদ আলী কবিরাজের ছেলে সাহেব আলী কবিরাজ (৭০) এর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বেপরোয়া মারধর ও আঘাতে গুরুতর আহত হন, বুলু চৌধুরী (৭০), শারমিন (৪৫) ও সামর্থ্য হাওলাদার। হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, অসহায় পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে আলমদস্তার গ্রাম ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে রাজৈর থানা পুলিশ জানান, খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অত্র এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা