সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

রাজৈরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাদার্স কমিটির মতবিনিময় সভা

শেখ আসাদুল হক সনেট, সাধারণ সম্পাদক, রাজৈর প্রেসক্লাব

শেখ আসাদুল হক সনেটঃ
“ঘড়ির কাটার নীরব বিপ্লব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজৈর উপজেলার আয়োজনে মাদার্স কমিটি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজৈর উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মাদার্স কমিটির সদস্য এবং প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে রাজৈর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা খাইরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডিপিও মুহাম্মদ ফজলে এলাহী, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ এবং রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন।

স্বাগত বক্তব্যে রাজৈর উপজেলা শিক্ষা অফিসার গুনশান আরা প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মিড-ডে মিল কর্মসূচিতে দুপুরের খাবারে দুধ, পাউরুটি, কলা ও ডিমের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষিত ব্যক্তিবর্গের অংশ গ্রহণমূলক ক্লাস এবং তাঁরা উপস্থিত থেকে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। কমিটি গঠনে এসএমসি কমিটি গঠনসহ একজন বিদ্যোৎসাহী মহিলা ও একজন বিদ্যোৎসাহী পুরুষকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এছাড়া ডিজিটাল মনিটরিং এর অংশ হিসাবে হোয়াটসঅ্যাপ ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সময় মতো উপস্থিতি নিশ্চিত করা। ম্যানেজিং কমিটির যথাযথ দায়িত্ব পালন ও মনিটরিং নিশ্চিত করা ইত্যাদি।

 

এ সময় মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশের বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটি গঠন করছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী খাবার গ্রহণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গাণিতিক দক্ষতা বৃদ্ধি ও (Foundational Literacy and Numeracy) কার্যক্রম সফল করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়াা (এমপি) তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মাদারীপুর জেলাকে প্রাথমিক শিক্ষায় প্রথম স্থানে উন্নীত করার প্রত্যয়ে সকল স্কুল কমিটির সভাপতিদের শপথ পাঠ করান।

এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে একজন মা ও একজন বাবা তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এ সময় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন রাজৈর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু।

উক্ত সভার মধ্য দিয়ে রাজৈর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা