July 11, 2026, 5:28 pm
শিরোনাম:
ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদীতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার​। মাদারীপুরে বোমা ফাটিয়ে আসামী ছিনতাই মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টারও দাবি মাদারীপুরে এমপি-ওসির সাথে একই মঞ্চে হত্যা মামলার আসামী তিতাস থিয়েটার সংবাদ ‘আমরা প্রেমে ছিলাম কি না, কেউ জানতে চায়নি’—সাকলায়েন প্রসঙ্গে পরীমনি ইউপি চেয়ারম্যানের বাহিনীর হামলায় আহত চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু। খেলতে বের হয়ে বাড়ি না–ফেরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়: পুলিশ প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর থানায় এজাহারটি দিতে পারলেন তিনি

ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদীতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

শরীফুল বেপারী

শরীফুল বেপারীঃ মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় জিও ব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিরোধে বর্তমানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা হলেও ভবিষ্যতে ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর ও জাজিরাসহ ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে ৮ হাজার করে জিও ব্যাগ ফেলা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বর্তমান সরকার জনগণের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভাঙনকবলিত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা চিসতি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বর ও হাসান মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, মাদারীপুরের বিভিন্ন এলাকার ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে প্রায় ৮ হাজার জিও ব্যাগ ফেলা হবে। এতে নদীভাঙনকবলিত এলাকার মানুষ উপকৃত হবে। তিনি জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা