July 11, 2026, 5:29 pm
শিরোনাম:
ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদীতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার​। মাদারীপুরে বোমা ফাটিয়ে আসামী ছিনতাই মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টারও দাবি মাদারীপুরে এমপি-ওসির সাথে একই মঞ্চে হত্যা মামলার আসামী তিতাস থিয়েটার সংবাদ ‘আমরা প্রেমে ছিলাম কি না, কেউ জানতে চায়নি’—সাকলায়েন প্রসঙ্গে পরীমনি ইউপি চেয়ারম্যানের বাহিনীর হামলায় আহত চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু। খেলতে বের হয়ে বাড়ি না–ফেরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়: পুলিশ প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর থানায় এজাহারটি দিতে পারলেন তিনি

মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার​।

আলহাজ্ব এমারত আকন

আলহাজ্ব এমারত আকনঃ মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের গ্রিল কেটে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি হাসিনা বেগমকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) ভোর সোয়া ৬ টার সময় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিয়ানগর ৪ নং গলি থেকে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ ও র‌্যাব।​ গ্রেফতারকৃত হাসিনা বেগম মাদারীপুর সদর থানার কালাইমারা গ্রামের মোঃ হবি হাওলাদারের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।

  • পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় হাসিনাসহ ৩ জনকে গ্রেফতার করে জেলার ২নং ফাঁড়ির পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙে ফেলায় বর্তমানে অস্থায়ী ভবনে থানার কার্যক্রম চলছে। সেখানে নির্দিষ্ট কোনো হাজতখানা না থাকায় পুরুষ আসামিদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং নারী আসামিদের অস্থায়ী থানার নিচতলার জুনিয়র সেরেস্তায় নারী পুলিশের পাহাড়ায় রাখা হয়েছিল।​কিন্তু ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে আসামি হাসিনা বেগম সুকৌশলে বারান্দার ৩টি এসএস (SS) পাইপ ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। হেফাজত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের ২২৪/৪২৭ ধারায় মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়

​পরবর্তীতে মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা শুরু হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই বাপ্পি সরদার, এসআই এসএম শাহরিয়ার, এসআই সাকিব সালমান, এসআই রমজান আলী সজল, নারী পুলিশসহ মাদারীপুর সদর থানা এবং র‌্যাব-৮ এর একটি চৌকস দল তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অবশেষে আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।



ফেসবুকে আমরা