বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু মাদারীপুরে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৬ নিখোঁজের পরদিন মিলল বস্তাবন্দি মরদেহ: অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম: প্রতিমন্ত্রী ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ’ মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবচরে মাকে হত্যা, ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর অর্ধগলিত লাশ এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর বাংলাদেশের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বৈশ্বিক উৎসব কালকিনিতে বৃদ্ধের দুই পায়ের রগ কাটার পর বসতবাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুরে জলবায়ু ক্ষতিগ্রস্তদের পাশে আইওএম – ইতালি দূতাবাস

শেখ আসাদুল হক সনেট, সাধারণ সম্পাদক, রাজৈর প্রেসক্লাব

শেখ আসাদুল হক সনেট :

মাদারীপুরের শিবচরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং অবৈধ পথে বিদেশ গিয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইতালি দূতাবাসের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের সন্নাসীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত পরিবার এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন জীবিকাভিত্তিক উদ্যোগ পরিদর্শন করেন।

এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা শোনেন। বক্তারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের জন্য সবাইকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষ এবং আইওএমের সহায়তায় পুনর্বাসিত প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন উদ্যোগ আমরা পরিদর্শন করেছি। তাদের কাছ থেকে অবৈধ পথে বিদেশ যাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতার কথা শুনেছি। অবৈধ পথে গেলে নানা ধরনের ঝুঁকি ও দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই আমরা সবাইকে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করছি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লাউরা টম বন্ডে, আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক লরি কাটো, ইতালি দূতাবাসে সংযুক্ত ইতালিয়ান পুলিশের মেজর গিইউসেপ্পে দি জিওভান্নি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সন্নাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা