বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু মাদারীপুরে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৬ নিখোঁজের পরদিন মিলল বস্তাবন্দি মরদেহ: অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম: প্রতিমন্ত্রী ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ’ মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবচরে মাকে হত্যা, ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর অর্ধগলিত লাশ এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর বাংলাদেশের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বৈশ্বিক উৎসব কালকিনিতে বৃদ্ধের দুই পায়ের রগ কাটার পর বসতবাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

গণ উন্নয়ন প্রচেষ্টার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আতাউর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ সাজেদুল হক বোরাক, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সুবার্তা

শেখ সাজেদুল হক বোরাকঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন প্রচেষ্টার’ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) সংস্থাটির মাদারীপুর জেলার রাজৈরস্থ আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি পালিত হয়।

গণ উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরামর্শক রোকেয়া জেভিন কায়সারী, পরিচালক (মাইক্রোফিনান্স) মোঃ রেজাউল করিম আলম, উপ-পরিচালক (মাইক্রোফিনান্স) মোঃ আব্দুল হক, উপ-পরিচালক (পিএমই) মোঃ আব্দুর রহমান, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ তৈয়াবুর রহমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ খায়রুল মর্তুজা মজুমদার, সহকারী পরিচালক (এমএফ) সুনিল কুমার সাহা এবং সহকারী পরিচালক (এমএফ) মোঃ মিজানুর রহমান ও সুপারভাইজার (বনায়ন, মৎস্য ও প্রাণী সম্পদ কার্যক্রম) মেহেদী হাসান টিপু।

এছাড়া অনুষ্ঠানে সংস্থাটির সকল এরিয়া কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর, সহ-সমন্বয়কারী, সহ-নিরীক্ষক, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসারসহ দেড় শতাধিক মাঠকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আতাউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে তুলে ধরে বলেন, “আতাউর ভাই সদাহাস্য ও অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। তাঁর অমায়িক ও বন্ধুসুলভ ব্যবহাওে দেশ-বিদেশের বহু ব্যক্তি প্রভাবিত হয়ে সমাজসেবায় উদ্বুদ্ধ হয়েছেন। তিনি মানুষকে অল্প সময়ে আপন করে নিতে পারতেন। যার ফলে তিনি সকলের নিকট ‘আতাউর ভাই’ হিসেবে পরিচিত ছিলেন।”

সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠাতা আতাউর ভাইয়ের কাজের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্থার সকল স্তরের কর্মীদের আগামী দিনগুলোতে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে সংস্থার সকল কর্মীর সুস্বাস্থ্য এবং সংস্থার স্থায়িত্বশীলতা কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা