মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

গৃহবধূকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিল স্বামী

মামুন হাওলাদার

মামুন হাওলাদারঃ
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূকে ব্রিজের উপর থেকে আড়িয়াল খাঁ নদ-এ ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে স্বামী সোহেল মিয়া (৩৫) বাজারে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্ত্রী সোনিয়া আক্তারের সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে সোহেল ও তার পরিবারের লোকজন সোনিয়াকে খাড়াকান্দি ব্রিজে নিয়ে গিয়ে আড়িয়াল খাঁ নদে ফেলে দেন।
এ সময় সোহেলের বৃদ্ধা দাদি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা