আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে স্বামী সোহেল মিয়া (৩৫) বাজারে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্ত্রী সোনিয়া আক্তারের সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে সোহেল ও তার পরিবারের লোকজন সোনিয়াকে খাড়াকান্দি ব্রিজে নিয়ে গিয়ে আড়িয়াল খাঁ নদে ফেলে দেন।
এ সময় সোহেলের বৃদ্ধা দাদি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে আহত করা হয়।