সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মাদারীপুরের টেকেরহাটে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

 বিপুল কুমার দাস

 বিপুল কুমার দাস :

লোকসংগীত ও জারি-সারির মূর্ছনায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট শংকরদীরপাড় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিযোগিতার শুরুতে ভাসমান নৌকায় হারমোনিয়াম ও ঢোল বাজিয়ে লোকসংগীত ও জারি গান পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

বৈঠার ছন্দে বাচাড়ী নৌকার তীব্র লড়াই আর হাজারো মানুষের আনন্দ-উল্লাসে নদী জুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার কুমার নদে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত এ বাইচে অংশ নেয় ১৪ টিরও বেশি দল। ​প্রতিযোগিতা চলাকালে বৈঠার তালে তালে নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে কুমার নদের দু’পাশে সারিবদ্ধভাবে ছোট ছোট নৌকায় অবস্থান নেওয়া নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শক করতালি ও উৎসবে মেতে ওঠেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার প্রায় চারশো বছরের পুরনো এ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব জাহানদার আলী মিয়া এমপি মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর-২। বিশেষ অতিথি শেখ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, রাজৈর থানা।

বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির বয়াতি বলেন ​প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রথম পুরস্কার হিসেবে ১৩ সেফটি ২টি ফ্রিজ এবং পরবর্তী স্থান অর্জনকারীদের মাঝে ৫টি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ৫টি মোবাইল ফোন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা