সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি

শেখ আসাদুল হক সনেট, সাধারণ সম্পাদক, রাজৈর প্রেসক্লাব

শেখ আসাদুল হক সনেট :

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের জের ধরে স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনার তথ্য ফাঁসের খবর পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজির এবং কিশোর গ্যাং নেতা মুরাদ হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি এই ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়। উক্ত অডিওতে পশ্চিম রাজৈর গ্রামের মৃত কবীর মুন্সির বড় ছেলে ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজিরকে একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের মের্জন হাওলাদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মুরাদ হাওলাদারের সাথে সরাসরি হত্যার পরিকল্পনা করতে শোনা যায়। ফোনালাপে তারা জাতীয় দৈনিক নতুনদিন, দৈনিক অপরাধ অনুসন্ধান ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার ব্যাপারে কথা বলে।

অডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই চক্রটি নানা তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজৈর থানায় একটি জিডি করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাক বলেন, “সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে আমি আজ নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে অডিওর মাধ্যমে আমাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার জানান, “বিষয়টি আমরা শুনেছি। অডিও ক্লিপটি আমরা শুনে ব্যবস্থা নিচ্ছি। তবে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বা সাংবাদিকদের উপর হামলার হুমকি প্রদানকারীদেও কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা