July 12, 2026, 10:20 pm
শিরোনাম:
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন ইয়াবা ও চাপাতিসহ গ্রেফতার ভাঙন রোধে আড়িয়াল খাঁ নদীতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার​। মাদারীপুরে বোমা ফাটিয়ে আসামী ছিনতাই মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টারও দাবি মাদারীপুরে এমপি-ওসির সাথে একই মঞ্চে হত্যা মামলার আসামী তিতাস থিয়েটার সংবাদ ‘আমরা প্রেমে ছিলাম কি না, কেউ জানতে চায়নি’—সাকলায়েন প্রসঙ্গে পরীমনি ইউপি চেয়ারম্যানের বাহিনীর হামলায় আহত চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু। খেলতে বের হয়ে বাড়ি না–ফেরা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়: পুলিশ

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন ইয়াবা ও চাপাতিসহ গ্রেফতার

মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক, রাজৈর প্রেসক্লাব

 মনিরুল ইসলাম : মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল আমিন হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
গত শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত আল আমিন হাওলাদার সদর থানার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা জুড়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল থানতলী এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আল আমিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতি জব্দ করা হয়। পরবর্তীতে সিডিএমএস (Crime Data Management System) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩০টি মামলার তথ্য পায় পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলাকে অপরাধমুক্ত করতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা