মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

শেখ সাজেদুল হক বোরাক, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সুবার্তা

শেখ সাজেদুল হক বোরাক:

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম গত পাঁচদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি মসজিদে অবস্থান করছেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির কাছে রয়েছ বলে জানা যায়।

তবে ঘরের ভেতরে কে বা কারা বোমা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা