মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

রাজৈর প্রেসক্লাবের মালামাল আত্মসাতের চেষ্টা : অবশেষে ৬টি চেয়ার ফেরত দিল স্বঘোষিত ‘মডেল প্রেসক্লাব’

শেখ সাজেদুল হক বোরাক, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সুবার্তা

শেখ সাজেদুল হক বোরাকঃ

মাদারীপুর জেলার রাজৈর প্রেসক্লাবের আত্মসাৎকৃত মালামালের মধ্যে অবশেষে ৬টি স্টিলের চেয়ার ফেরত দিয়েছে স্বঘোষিত ও বৈধ নথিপত্রবিহীন একটি পক্ষ। তবে এখনো রাজৈর প্রেসক্লাবের বাকি আসবাবপত্র ও মূল্যবান যন্ত্রপাতি উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসাদুল হক সনেটের নিকট ৬টি স্টিলের চেয়ার হস্তান্তর করা হয়। তবে এখনো প্রেসক্লাবের বাকি মালামাল উদ্ধারের প্রচেষ্টা চলছে।

জানা যায়, কোনো ধরনের বৈধ নথিপত্র ছাড়াই একটি মহল ‘মডেল প্রেসক্লাব’ নামে সাইনবোর্ড লাগিয়ে রাজৈর প্রেসক্লাবের নাম ব্যবহার করে আসছে। সম্প্রতি এই চক্রটি রাজৈর প্রেসক্লাবের ট্যাগ লাগিয়ে মূলধারার প্রেসক্লাবের মূল্যবান মালামাল আত্মসাৎ করার চেষ্টা চালায়।

অভিযোগ রয়েছে, কাজী নজরুল ইসলাম (আলমদস্তার) গংরা রাজৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুল মতিনের প্রত্যক্ষ সহযোগিতায় ঐতিহ্যবাহী রাজৈর প্রেসক্লাবের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী আত্মসাৎ করেছিলেন। আত্মসাৎকৃত মালামাল সামগ্রী হলো:- ৮টি চেয়ার (যার মধ্যে ৬টি ফেরত দেওয়া হয়েছে), ১টি ফ্যান, ১টি টেলিভিশন, একটি ফ্যাক্স মেশিন, ১টি ফাইল ক্যাবিনেট, ২টি কম্পিউটার, ১টি রাউটার ও ২টি ডেক্স টেবিল ইত্যাদি।

মালামাল উদ্ধারের বিষয়ে রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসাদুল হক সনেট জানান, “রাজৈর প্রেসক্লাবের সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার কোনো সুযোগ নাই। দীর্ঘ চেষ্টার পর গত ৬ আগষ্ট তারা চাপে পড়ে ৬টি চেয়ার ফেরত দিয়েছে। আমাদের বাকি মালামালগুলোও দ্রুত ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।”

তিনি আরো বলেন, “যাঁরা এই হীন কাজের সাথে জড়িত এবং যাঁরা অবৈধভাবে এসব মালামাল কুক্ষিগত করে রেখেছেন, তাঁরা যদি স্ব-ইচ্ছায় অতি দ্রুত বাকি মালামালগুলো ফিরিয়ে না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা