শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত মাদারীপুরে পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু মাদারীপুরে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৬ নিখোঁজের পরদিন মিলল বস্তাবন্দি মরদেহ: অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম: প্রতিমন্ত্রী ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আপস করেননি আবদুস শহিদ’ মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবচরে মাকে হত্যা, ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর অর্ধগলিত লাশ এবার সালমান শাহ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ডলি জহুর বাংলাদেশের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির বৈশ্বিক উৎসব

শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

শেখ সাজেদুল হক বোরাক, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সুবার্তা

শেখ সাজেদুল হক বোরাক:

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুজন হলো- আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষণেও তারা পাড়ে উঠতে পারেনি। দুই ঘণ্টা পর ৩টার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তল্লাশি করে উদ্ধার করা হয় লাবিবাকে। পরে তিনজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকা মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। আহত লাবিবাকে দেওয়া হচ্ছে চিকিৎসা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা