মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন

শরীফুল বেপারী

শরীফুল বেপারী

মাদারীপুর সদর উপজেলায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭৮ শয্যা বিশিষ্ট দৃষ্টি নন্দন নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভাড়া করা ভবনে ডায়াবেটিস রোগীদের সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। এতে প্রায়ই সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার বিঘ্নিত হচ্ছে। আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে ভবন নির্মানের উদ্যোগ নেয় সামজকল্যাণ মন্ত্রনালয়। পরে এটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। নানা জটিলতা প্রতিকুলতা কাটিয়ে উদ্বোধন করা হয় মাদারীপুর পৌরসভার চৌরাস্তায় ডায়াবেটিস হাসপাতাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের উৎস হলো ডায়াবেটিস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে যেন সঠিক চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর থাকবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিয়ে যাবে ডায়াবেটিস সমিতি। সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে গরিব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যেন সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে হয়রানির স্বীকার না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অখিল সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা