বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার এনএসইউ অধ্যাপক মনিরুজ্জামান খান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় চালককে কলাপাড়া থেকে ধরে এনে জিম্মি, সাজানো হলো নাটক রাজৈরে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা লিবিয়ায় বাবার নির্যাতনের ভিডিও দেখে কলেজছাত্রীর আত্মহত্যা, নিঃস্ব শতাধিক পরিবার মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন প্রশাসনের উপস্থিতিতে যৌথ সীমানা নির্ধারণ ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ স্ব-নামধন্য সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার হুমকি মাদারীপুরে স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মাদারীপুরে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ : নারী-শিশুসহ আহত ৬

মনিরুল ইসলাম

মনিরুল ইসলামঃ

মাদারীপুর সদর উপজেলায় তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে সদর থানাধীন নতুন বিসিক এলাকা সংলগ্ন আড়িয়াল খাঁ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আড়িয়াল খাঁ ফিলিং স্টেশনের সামনের মূল সড়কে দ্রুতগতিতে চলাচলকারী তিনটি মোটরসাইকেলের মধ্যে হঠাৎ ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলগুলোর চালক ও আরোহীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সুপ্তি (২৮), খাদিজা (২০), সাব্বির হোসেন (৪০), আয়মান (৮) ও আফজাল খান (২৪) হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আয়মান একজন শিশু।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামের খবির মুন্সীর মেয়ে সুপ্তি (২৮), শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের নাদিম মাহমুদের মেয়ে খাদিজা (২০), সদর উপজেলার পূর্ব ছিলারচর গ্রামের চুন্নু মোল্যার ছেলে সাব্বির হোসেন (৪০), একই উপজেলার ছিলারচর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে আয়মান (৮) এবং মধ্য খাগদী গ্রামের গোলাম হোসেনের ছেলে আফজাল খান (২৪)।

এদিকে, মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী গ্রামের মৃত আবু তালেব খানের ছেলে জাহিদ খান (২২) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রেজিস্টারে নাম-ঠিকানা এন্ট্রি না করেই চলে যান।

দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া ও দ্রুতগতির মোটরসাইকেল চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

তবে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ, কোনো মোটরসাইকেল অতিরিক্ত গতিতে ছিল কি না এবং দুর্ঘটনার জন্য কারও দায় রয়েছে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা